সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে ১০ জুয়াড়ি আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লীতে মাছের ঘেরে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের সাইফুল ইসলামের মাছের ঘের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় তিন সেট তাস ও নগদ এক হাজার ৩ শত আষি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের মৃত মোছাহের গাজীর ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে প্রশান্ত তরফদার, বেলায়েত আলী সরদারের ছেলে আব্দুল আজিজ, মৃত আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম কারিকর, কবীর গাজীর ছেলে সিরাজুল গাজী, কুশুলিয়া গ্রামের মদন মোহন মলি­কের ছেলে শ্যামল মলি­ক, হরিপদ মণ্ডলের ছেলে হারান মণ্ডল, রজব আলী ঢালীর ছেলে শফিকুল ইসলাম ঢালী,উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে রবিউল ইসলাম, দক্ষিণ শ্রীপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম মোল্লা।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সেলিম রেজা জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে তিনি ও সহকারি উপপরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সোনাতলা গ্রামের সাইফুলের মাছের ঘেরে জুয়ারে বোর্ডে অভিযান চালানো হয়। সেখান থেকে উপরোক্ত ১০ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় নগদ এক হাজার ৩ শত আষি টাকা ও তিন সেট তাস।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, সাইফুল ইসলামের ঘের থেকে জুয়া খেলার সময় তাদের কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং- ৭) পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক