রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কা‌লিগ‌ঞ্জে ডিএম‌সি ক্লা‌বের আয়েজ‌নে ৪ দলীয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টের উদ্বোধন

কা‌লিগ‌ঞ্জে দেয়া ডিএম‌সি ক্লা‌বের আয়োজ‌নে ৪ দলীয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টের উদ্বোধণী খেলা‌ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।শুক্রবার বিকাল ৪ টায় দেয়া ফুটবল মা‌ঠে প্রধান অতি‌থি হিসা‌বে এ খেলার উদ্বোধন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মে‌হেদী।প্রধান অতি‌থি ব‌লেন, কোন জাতির যুব শক্তিকে সংগঠিত করতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যুব শক্তির মধ্যে ঐক্য আসে। পৃথিবীর অন্যান্য দেশের যুব শক্তির পরিচয় ঘটে। এ পরিচিতি বিশ্ব শান্তিতে যথেষ্ট সহায়ক। যে জাতির মধ্যে খেলাধুলা যত বেশি সে জাতির যুব শক্তি ততো সবল এবং কর্মক্ষম।যে জাতির মধ্যে খেলাধুলা নেই, সে জাতি দুর্বল অক্ষম এবং শক্তিহীন। অচিরে এই জাতি পরাশক্তির কবলে পড়তে বাধ্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে যে যুব সম্প্রদায় বৃহত্তর ভূমিকা পালন করেছিল তারা যদি এমন দুর্বল ও শক্তিহীন হতো, তবে স্বাধীনতা এত সহজলভ্য হতোনা একথা নিশ্চিত এবং সত্য। তাই খেলাধুলার ব্যাপক প্রচলন ও উৎসাহ অনস্বীকার্য।

এছাড়া খেলাধুলার আন্দোলন যত জোরদার হবে, সে জাতির যুব শক্তির সকল প্রকার কলহ, বিবাদ ও অন্যান্য অপকর্ম থেকে বিরত থাকবে। আজ আমাদের দেশের যুব শক্তির যে অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে তা এই খেলাধুলা ও শিক্ষার ব্যাপক প্রসারের অভাবে। যুব সমাজের অবসর সময় যদি এমনি খেলাধুলার মধ্যে নিয়োজিত করা হয় তাহলে সকল প্রকার কুকর্ম থেকে তারা বিরত থাকবে। কুচিন্তা মুক্ত থাকবে নেতৃত্বের প্রশিক্ষণ পাবে। নেতাকে সম্মান করতে শিখবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। সুস্থ-সবল জাতি গড়ে উঠবে। উক্ত খেলায় বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কি‌মের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।এসময় উপ‌স্হিত ছি‌লেন উপজেলা যুবলী‌গের সা‌বেক যুগ্ন সাধারন সম্পাদক সাংবা‌দিক সা‌জেদুল হক সাজু,সমাজ‌সেবক ফি‌রোজ আলম সহ ক্রীড়া‌মোদী হাজার হাজার দর্শক।উদ্বোধনী খেলায় অংশগ্রহন ক‌রেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একা‌ডেমী ও নলতা ও‌ভি স্যাটালাইট ফুটবল টিম।‌খেলায় উভয় দলই ১-১ গোল করার কার‌নে টাই‌ব্রেকা‌রের মাধ্য‌মে ১ গো‌লে জয় লাভ ক‌রেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একা‌ডেমী।‌খেলা‌টি‌তে প‌রিচালনা ক‌রেন আন্তজা‌তিক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন