বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষাণীরা চালাবে চাষাবাদের সব যান, সাতক্ষীরায় চলছে তার প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: কৃষাণীরা চালাবে চাষাবাদের সব যান সাতক্ষীরায় চলছে তার প্রশিক্ষণ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নারী কৃষকদের আধুনিক চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহারে উদ্ভুদ্ধ করার জন্য মাসব্যাপি প্রশিক্ষণ এর শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার হর্টিকালচার সেন্টারে মাসব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক আলতাফুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো.আমজাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।

সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা থেকে মোট ৩০ জন নারী কৃষক কে নিয়ে মাসব্যাপি এই প্রশিক্ষণের মাধ্যমে নারী কৃষকদের চারা উৎপাদন, রোপন, হারভেস্ট করার প্রক্রিয়া ও যন্ত্রপাতির ব্যবহার, মেরামত সম্পর্কে পরিপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হবে।

কলারোয়া উপজেলার ভার্মি কম্পোষ্ট নারী উদ্যোক্তা শিখা রানি বলেন, নারীর কোল খালি পড়ে থাকলেও জমির কোল খালি থাকবে না। আমরা নারীরা কৃষির একটুকরো জমি ও খালি রাখবো না। নানান প্রতিবন্ধকতা থাকলে ও এখন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এই উদ্যোক্তা। আধুনিক কৃষির প্রশিক্ষন নিয়ে কাজ করে যাচ্ছেন। কয়েকটি কৃষির উপর জাতীয় পদক ও আন্তজেলা পদক পেয়েছেন তিনি। আধুনিক কৃষির অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি তাই ভূমিকা রাখতে চান এই নারী উদ্যোক্তা।

উপ-পরিচালক আলতাফুন নাহার তার বক্তব্যে বলেন, ১২ ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নারীরা কৃষিতে অগ্রনী ভূমিকা রাখতে পারবে। ৩০% নারীকে আধুনিক কৃষিতে এগিয়ে নেওয়ার প্রয়াস থাকলেও নয় হাজার মানুষের প্রশিক্ষণের মধ্যে আমাদের নারীদের কষির প্রতি আগ্রহের জায়গা থেকে আমরা সাড়ে চার নারীকে এই যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ প্রদান করবো। এর ফলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা সাবলম্বি হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা