বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরকে মডেল উপজেলা করা হবে: শাহীন চাকলাদার এমপি

যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরকে মডেল উপজেলা করা হবে। সমগ্র কেশবপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। রাস্তা-ঘাট-সহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে। তবে কেশবপুরে কোন সন্ত্রাসীদের স্থান নেই, চাদাবাজদের স্থান নেই। মাদক ব্যাবসায়ীদের স্থান নেই। কেশবপুর হবে একটি স্বস্তি আর শান্তির উপজেলা। যেখানে কোন অনিয়ম-দূর্নীতি থাকবে না। সবকিছু চলবে একটি নিয়মের মধ্যে। সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আর গরীবের হক কেউ মেরে খেতে পারবে না।

তিনি আরো বলেন, কেশবপুরে ঐতিহ্য কালোমুখো হনমান রক্ষায় একটি অভায় অরন্য করা হবে। সেখানে হনুমানদের খাওয়ার জন্য পর্যাপ্ত গাছ লাগানো হবে।

বুধবার বিকালে তিনি কেশবপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, পঁাজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, হাসানপুর ইউপি প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান প্রমুখ।

অপরদিকে, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সাবেক আহ্বায়ক প্রভাষক মুজাহীদুল ইসলাম পান্না, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, শাহদুজ্জামান শাহীন, জিএম আলতাফ হোসেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা