বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা || ৬ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ব্যাপক তৎপর কেশবপুর উপজেলা প্রশাসন।

সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন বুধবার সরকারি নির্দেশনা না মানায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছেন।

জানা গেছে, কেশবপুর উপজেলা প্রশাসন পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পায়ে হেটে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে চলেছেন।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে শহরের ৩ জন ব্যাবসায়ীকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেন।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে শহরের ৩ জন ব্যবসায়ীকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, লকডাউনকে কার্যকর করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ সকলকে সচেতন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!