রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আরো খবর..

কেশবপুরে লকডাউন না মেনে দোকান খোলা, ৮ব্যক্তিকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় শনিবার দুপুরে ৮ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা এবং নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করায় ১ ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

ভোরের সাথীদের মাঝে পৌর মেয়রের গেঞ্জী প্রদান

কেশবপুর উপজেলা ভোরের সাথীদের মাঝে গেঞ্জী প্রদান করা হয়েছে।

উপজেলা ভোরের সাথীর প্রতিষ্ঠাতা এস আর সাঈদ এর সভাপতিত্বে ও টিম লিডার আব্দুল গফুরের সঞ্চালনায় শনিবার সকালে পৌরসভা চত্তরে প্রধান অতিথি হিসাবে উপজেলা ভোরের সাথীর সদস্যদের মাঝে ব্লু রং-এর গেঞ্জী প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের সাথীর সদস্য জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা বিনয় সরকার, অধ্যাপক নূরুল ইসলাম খোকন, মিজানুর রহমান, মুহাসিন, আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ, রফিকুল ইসলাম, মফিজুর রহমান, দীনেশ প্রমুখ।

করোনা সংক্রামন রোধে পৌর মেয়রের জনসেচতনা কার্যক্রম

যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা সংক্রামন রোধে পৌর মেয়র রফিকুল ইসলাম শনিবার দিনব্যাপী জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।


জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল খান, ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল হালিম প্রমুখ।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে করোনা সংক্রামন রোধে জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর বাসিকে বাড়িতে অবস্থান করা, মাস্ক পরা সহ সরকারঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি