বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খবর প্রকাশের পর কেশবপুরে ৩০পরিবার পেলো খাদ্য সহায়তা

যশোরের কেশবপুরে অতিবৃষ্টিতে ভেসে গেছে ঘের শিরোনামে গত ১ আগস্ট বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হওয়ার পর মানবিক খাদ্য সহায়তা পেল চুয়াডাঙ্গা গ্রামের পানিবন্ধি ক্ষতিগ্রস্ত ৩০ পিরিবার। মানবিক সহায়তা প্রদান করে প্রশংসা কুড়ালেন চেয়ারম্যান মনোয়ার হোসেন।

উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার সকালে সম্প্রতি কয়েকদিন ভারী বর্ষণের ফলে পানিবন্ধি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ৩০ পিরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

টানা কদিন বৃষ্টি হওয়ার ফলে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের নিচু এলাকার মানুষের বাড়িতে পানি উঠে গেছে। এছাড়া মাছের ঘের ভেসে, অবকাঠামো নষ্ট ও কৃষি ফসল আক্রান্ত হয়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই সহায়তা প্রদান করায় ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের ফুলমতি (৭০)বলেন, আমাদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খুব ভালো মানুষ। সব সময় গরীব মানুষের কথা চিন্তা করেন। অসহায় মানুষের পাশে থাকেন। শুধু তাই নয়, চেয়ারম্যান সাহেব ন্যায়বিচার করেন। একই গ্রামের বাসিন্দা সালাম জোয়ার্দার বলেন, চেয়ারম্যান সাহেব ১০ কেজি করে চাল দিয়েছে। আমাদের এখন অনেক উপকার হবে। দোয়া করি এভাবে সারা জীবন মানুষের উপকার করতে পারেন।

এ ব্যাপারে চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আমার কাছে সমান। কয়েকদিনের বর্ষণের ফলে কিছু এলাকায় মানুষ বন্দি হয়ে পড়েছে। পানিবন্দি অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি মাত্র। এটা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান