বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরায়েলী হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত

ফিলিস্তিনীর অবরুদ্ধ গাজায় ইসরায়েলী হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত হয়েছে। ত্রাণ সংস্থাটি এই খবর জানায়।
সোমবার গাজায় খাদ্য সরবরাহ করতে গিয়ে এরা প্রাণ হারায়। এদের মধ্যে ৪ জন বিদেশীও রয়েছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের এনজিও’র প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেস বলেছেন, আজ গাজায় ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তার কিছু ভাই ও বোনদের হারিয়েছে।
যুক্তরাষ্ট্রে সদরদপ্তর কেন্দ্রিক এই সংস্থা এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। একইসঙ্গে বলেছে, মানবিক ত্রাণ কর্মী ও বেসামরিক লোকজনকে কখনই টার্গেট করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশী ৪ ত্রাণকর্মী ও তাদের গাড়ি চালকের মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে।
৪ বিদেশী নাগরিকের ৩ জন ব্রিটিশ, অষ্ট্রেলিয়ান ও পোলিশ। একজনের পরিচয় জানা যায়নি।
ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, তারা মর্মান্তিক এই ঘটনার বিষয়টি বুঝে নিতে সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা করে যাচ্ছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনীদের ত্রাণ সরবরাহে ডব্লিওসিকে’র সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
সাইপ্রাস থেকে নৌকার মাধ্যমে যে দু’টি এনজিও গাজায় ত্রাণ সরবরাহের কাজ করে যাচ্ছে ডব্লিওসি’কে তার একটি। এছাড়া গাজায় অস্থায়ী জেটি নির্মাণের কাজের সাথেও এনজিওটি জড়িত।
গত প্রায় ৬ মাসের যুদ্ধে গাজায় মানবিক সংকট তীব্ররূপ নিয়েছে। অঞ্চলটিতে দুর্ভিক্ষ আসন্ন বলে জাতিসংঘ বারবার সতর্ক করে আসছে।
এই প্রেক্ষিতে অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েল।
বাসস

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন