শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রথমার্ধের ১২ মিনিটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ এর উজ্জ্বল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য আর কোনো গোল না হওয়ায় ওই এক গোলেই সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব কে হারাই ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করেন আসাদুজ্জামান আসাদ ও ওয়াসি উদ্দিন খান পিপুল।

ধারাভার্ষে ছিলেন ইকবাল হাসান।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন ও রুহুল আমিন, ক্রিড়াপ্রেমী মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, মাসুদ রানা প্রমুখ।

২ জানুয়ারি বিকালে একই মাঠে ফাইনাল খেলায় সাতক্ষীরার কুখরালীর স্কাই স্কেটিং ক্লাব বনাম ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী