সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত: পাকিস্তান

গত সপ্তাহের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই অভিযোগ করেন।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে বেলুচিস্তানের ঘটা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এর আগে ঘটা অন্যান্য ঘটনায়, মূল পৃষ্ঠপোষকতাকারী পূর্ব দিকের প্রতিবেশী (ভারত)।

আহমেদ শরীফ ভারতীয় মূলধারার চ্যানেলগুলোর প্রচারিত মিডিয়া কভারেজের কথাও উল্লেখ করেন। এসব মিডিয়া হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) দেওয়া ভিডিওগুলো প্রচার করে, এসব ভিডিওকে তথ্যের উৎস হিসেবে দেখায়।

শুধু তাই নয় ভারতীয় মিডিয়াগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা পুরানো ঘটনার এডিটেড ছবিও ব্যবহার করেছে বলে অভিযোগ। পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, বেলুচিস্তানে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চলছে। আরেক তৎপরতা চালাচ্ছে ভারতের গণমাধ্যম।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফিংয়ে আহমেদ শরীফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে সামরিক অভিযানের কিছু বিবরণ উপস্থাপন করেন। ১১ মার্চ থেকে শুরু হওয়া ৩৬ ঘ্ণ্টার অচলাবস্থার পর ট্রেন থেকে শত শত যাত্রীকে মুক্তি দেওয়ার মাধ্যমে অভিযানের শেষ হয়।

তার মতে, মোট ৩৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ২৬ জন যাত্রী এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীদের ৩৩ জন যোদ্ধা নিহত হন।

অপরদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও বলেছেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। জাফর এক্সপ্রেসে হামলার সময় ‘সন্ত্রাসীরা’ আফগানিস্তানে তাদের হ্যান্ডলার এবং চক্রের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়