শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা

ডা. রুহুল হক এমপির নির্দেশে আশাশুনিতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

আশাশুনিতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ জুন) বিকালে আশাশুনি সদরের চাপড়া বাসস্ট্যান্ড থেকে এ সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালী স্বাস্থ্য বিধি মেনে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশে জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম এ প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রমের আয়োজন করেন।

এতে অংশগ্রহণ করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুলাহেল বাকি বাচ্চু, আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আশাশুনি এতিমখানা মসজিদের পেশ ইমাম শাহিনুর রহমান সবুজ, বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার রায়, জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শিক্ষক নুরুল হুদা, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ঢালী মুরশির আলম ও সাধারণ সম্পাদক রাজকুমার উজ্বল, উপজেলা তরুণ লীগের সভাপতি মোতাহার হোসেন ও সম্পাদক রবি, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইমরান হোসেন প্রমূখ।

অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, করোনা ভাইরাস বেড়ে গেছে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। সেজন্য আমরা আপনাদের সচেতনতা বাড়াতে এবং ঘরে থাকতে আমাদের এ কর্মসূচি।
তিনি বলেন, মাস্ক পরতে হবে, হাত পরিষ্কার করতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে যাওয়া যাবেনা। তাহলে সংক্রমনের হার কমতে পারে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুন) সাতক্ষীরা জেলা আ.লীগ ও প্রশাসনের সমন্বয়ে খুলনা রেড মোড় থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডা: আ ফ ম রুহুল হক এমপির নির্দেশে।
সেখান থেকে কর্মসূচি ঘোষণা হয় প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই লক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন