রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তথ্য পেয়ে সাতক্ষীরায় ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরা সদরের একটি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর গোপনে বাল্যবিয়ের আয়োজন ছিল রবিবার গভীর রাতে। তথ্য পেয়ে, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। তিনি রাত ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান ও গ্রাম পুলিশ মুহাসিনুর রহমাদকে নিয়ে ওই ছাত্রীদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন; বর ও তার দুজন আত্মীয় নিয়ে কন্যার বাড়িতে এসেছে। ইতোপূর্বেই কন্যার পিতা সাতক্ষীরার এক আইনজীবীর থেকে চলতি সনের গত ৯ জুলাই তারিখে অ্যাফিডেভিট করিয়েছেন।

এই ঘোষণায় রবিবার গভীর রাতে কন্যাকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ও গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে সাইফুল্লাহ বাবু সাথে বাল্যবিয়ের গোপন আয়োজন করে।

এসময়ে মেয়ের জন্ম সনদ দেখেন, তার বয়স ১৪ বছর ১১ মাস ২০ দিন। তখন ঐ ছাত্রীর মা-বাবা ও ছেলে (বর) কে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করেন।

সার্বিক জানা-বুঝার পর ছাত্রীর মা-বাবা তাদের মেয়েকে ১৮ বছর বয়স পূর্ণের আগে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় এবং ছেলেও মুচলেকা নিয়ে তার বাড়িতে ফেরত পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শিশু অধিকার সংরক্ষণ, যৌন নির্যাতন, শোষণ ও নিপীড়ন প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি