শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নাতনীকে ধ*র্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রে*ফতার!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র। ধর্ষিতা কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী প্রতিবেশী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে তিনি ঐ কিশোরীর শোবার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনার পর থেকে আসামি বিভিন্ন সময়ে একাধিকবার ঐ কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উক্ত ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩, তারিখ-০২/০৯/ ২০২৫। উক্ত মামলায় পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা