শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বসতবাড়ি-বাসন্তি মন্দির ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালার কুমিরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি এবং বাসন্তি মন্দির ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাটকেলঘাটা থানার কুমিরাপূর্বপাড়া গ্রামের মৃত সুনিল কুমার দে’র পুত্র গৌতম কুমার দে। লিখিত অভিযোগে তিনি বলেন, কুমিরা মৌজায় ১০২২ খতিয়ানে ৪১১৭, ৪১২১, ৪১১৯, ৪১৩৭, দাগে ৫.৭০ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলাম। উক্ত সম্পত্তিতে একটি পুরাতন বাসন্তি মন্দির রয়েছে। সম্প্রতি একই এলাকার মৃত জামাল উদ্দিন সরদারের পুত্র রেজাউল সরদার ও নজরুল সরদার গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। উক্ত সম্পত্তিতে বসত ভিটা এবং মন্দির থাকায় কালিগঞ্জ সহকারী জজ আদালতের অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাই: ৮১৬/২০১২ নং মামলায় গত ইং ০২ অক্টোবর ২২ তারিখের ডিক্রির কার্যকারিতা স্থগিত করে গত ২৩ নভেম্বর ২২ তারিখে আদেশ দেন অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আপীল ট্রাইব্যুনালের বিচারক। সে আদেশ উপেক্ষা করে গত ০২ ডিসেম্বর ২২ তারিখে বেলা ১১টার দিকে রেজাউল সরদারের নেতৃত্বে তার ভাই নজরুল সরদার, আনিছুর সরদার, হাফিজুর সরদার, নজরুল সরদারের পুত্র সুমন সরদার, মৃত সৈয়দ মোড়লের পুত্র জামাল মোড়ল, মৃত জামালের দুই স্ত্রী মোমেনা এবং রাশিদা বেগমসহ কতিপয় অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উক্ত সম্পত্তিতে প্রবেশ করে। বসতবাড়ি ভাংচুর করতে থাকে এক পর্যায়ে সেখানে থাকা বাসন্তি মন্দির ভাংচুর করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা আমার কাকাতো ভাই কার্ত্তিক দে এবং মাতা কল্পনা দে কে মারপিট করতে থাকে। তাদের উদ্ধার করতে গেলে আমার স্ত্রী রিতা দে এবং বৌদি সুনিতা দে কেও মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আমি বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করি। মামলায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে। দুই আসামী গ্রেফতার হওয়ার পর থেকে মামলা তুলে নিতে অন্যান্য আসামীরা আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছেন। এমনকি সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে পত্রপত্রিকায় একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। সেখানে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে আসামীরা। অথচ পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালতের নির্দেশ অমান্যকারী আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক