শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মৎস্য ঘেরের সীমানা বাড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মহান্দী বিলে ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা কেটে পাশের ভরাট খালের ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে পুরাতন রাস্তা দখল করে ঘের সম্প্রসারণের চেষ্টা করছেন মহান্দী গ্রামের মৃত বজলু শেখের ছেলে আলহাজ্জ শেখ নজরুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শওকত শেখ (৭২) ও জাহিদুল ইসলাম (৫২) জানান, তারা দীর্ঘদিন ধরে ওই পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছেন এবং এলাকার মানুষও একই পথ ব্যবহার করে। রাস্তার পাশ দিয়ে একসময় পানি প্রবাহের জন্য ‘গেটের খাল’ নামে একটি খাল ছিল, যা এখন ভরাট হয়ে মৃত খালে পরিণত হয়েছে। সেই খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করে পুরাতন রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

তাদের আশঙ্কা, খালের ভেতর দিয়ে নির্মিত নতুন রাস্তা টেকসই হবে না এবং এতে সরকার ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। পুরাতন রাস্তা কেটে ঘের সম্প্রসারণ বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে আলহাজ্জ শেখ নজরুল ইসলাম বলেন, “ওই স্থানে সরকারি রেকর্ডভুক্ত কোনো রাস্তা নেই। ওয়াবদা পর্যন্ত জমির মালিকরা নিজ নিজ জমির উপর দিয়ে রাস্তা ব্যবহার করে আসছে। খাল পর্যন্ত জমি আমাদের মালিকানাধীন। কয়েকজন মালিক মিলে নিজেদের খরচে খালের ধার দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করছি।”

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এলজিইডি গেজেটভুক্ত রাস্তার কমপক্ষে ১০ ফুট দূরে থেকে ঘের বা জলাশয় নির্মাণ করতে হয়। রাস্তার সোল্ডার কেটে কোনোভাবেই জলাশয় তৈরি করা যাবে না। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম বলেন, এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও নির্দেশ দিলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। রাস্তা কেটে ঘের তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ