শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ (বলাৎকার) এর অভিযোগে দায়ের করা মামলা ও নাশকতা মামলাসহ একাধিক মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে ওই দুই ব্যক্তিকে করা গ্রেফতার হয়।

আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষক তামিমুল ইসলাম (২৮) এবং খলিসাখালীর মৃত বক্কার গাজীর ছেলে ভূমিদস্যু সাইফুল ইসলাম (৪৫)।

জানা গেছে, তামিমুল ইসলাম পারুলিয়ার একটি মাদ্রার শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ১৬ ফেব্রুয়ারী ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) ধারায় ধর্ষণ (বলাৎকার) মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়া ১৫ ফেব্রুয়ারী) অভিযান পরিচালনা করে নাশকতাসহ ৫ মামলার আসামি ভূমিদস্যু সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই সেলিম রেজা ও এসআই রাজীব মন্ডল।

এদিকে, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ (বলাৎকার) মামলার বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান মুফতি আব্দুস সবুর জানান, ওই শিক্ষার্থীর বাড়ি নলতায়। সে ২ বছর ধরে এই মাদ্রাসায় পড়ালেখা করছে। কিছুদিন ধরে সে লেখাপড়ায় ভাল না করায় তাকে শাসন করায় কয়েকবার বাড়িতে চলে যায়। পরে আবার ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু কিছুদিন ধরে ওই শিক্ষার্থীর পরিবার অভিযোগ করে জানান- দেড় বছর আগে ওই শিক্ষক তাদের ছেলের সাথে অন্যায় কাজ করেছে। বিষয়টি নিয়ে আমরা প্রাথমিক ভাবে এবং একজন চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য শালিস করে শিক্ষকের ভুল স্বীকার, শাসন করেছি। তারপরেও শিক্ষার্থীর পরিবার মামলা দায়ের করেছেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার করা মামলায় শিক্ষক আটক হয়েছেন। এছাড়া নাশকতাসহ ০৫ মামলার আসামি এক ভূমিদস্যুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়