শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবা (১৭ মার্চ) দেবহাটা উপজেলা প্রশাসন দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ সাইফুদ্দিন ইয়াহিয়া। পরে ৯ টায় দেবহাটা ফুটবল মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, শহীদ বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকল মুক্তিযোদ্ধা ও পরিবারেরদের সংবর্ধনা, সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী