বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকল তার তৈরি ও বিক্রি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ২৬ লাখ

রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১০।

অভিযানে অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার প্রমাণ পাওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‌্যাব-১০-এর আভিযানিক দল ও বিএসটিআইর প্রতিনিধিরা এসময় উপস্থিতি ছিলেন।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব-১০। রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত এসব এলাকায় অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিজকে ২০ লাখ টাকা, এমআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা, জিহান ক্যাবলসকে এক লাখ টাকা, নাভা ক্যাবলসকে এক লাখ ও রহিম মেটালসকে দুই লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা নকল বৈদ্যুতিক তার, তার তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম দেড় লাখ টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর