বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

নড়াইলে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়ারবর গ্রামের মৃত সালাম শেখের ছেলে আব্দুল্লাহ দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী খুশি বেগম (৩০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এক বছরের পুত্র সন্তানের জননী।

স্বামীর বাড়িতে শোয়ার ঘরে মঙ্গলবার আনুমানিক দুপুরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বামী-স্ত্রীর কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মৃত খুশি বেগম এর মা রুপালী বেগম ও বাবা দেলোয়ার মোল্লার সাথে কথা বলে জানা যায়, তিন বছর আগে শিয়ারবর গ্রামের মৃত সালাম শেখ এর ছেলে আব্দুল্লার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের দুই বছর পরে খুশির একটি পুত্র সন্তানের জন্ম হয়। এর কিছু দিন পরে স্বামী আব্দুল্লাহ তার কর্মস্থল গোপালগঞ্জে গোপন একটি বিবাহ করেন।

মৃত খুশির মা আরো বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, সে সোমবার রাতেও আমার সাথে কথা বলেছে।

জানা যায়, আব্দুল্লাহ গোপালগঞ্জে ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। সেইখানে দ্বিতীয় বিয়ে করেন। আব্দুল্লার এই দ্বিতীয় বিবাহর পর থেকে শুরু হয় খুশির সংসারে অশান্তির ঝড়, মাঝে মাঝেই হতো খুশির উপরে শারিরিক নির্যাতন। তার সর্বশেষে বেছে নিতে হয় খুশি কে আত্মহত্যার পথ।

মৃত খুশি বেগম এর মামা রমজান শেখ জানান, আমার বোন কে ফরিদপুরে বোয়ালমারীর ছত্তর কান্দা গ্রামের দেলোয়ার হোসেনের সাথে বিবাহ হয়। খুশির জন্মের পরে তাকে আমরা লালন পালন করে বড় করেছি। এর পরে আব্দুল্লার সাথে তাকে বিবাহ দেই। বিবাহের পরে আমরা আব্দুল্লাহ কে তিন বারে দেড় লক্ষ টাকা ও সোনা গয়না দিয়েছি। যাতে আমার ভাগনিটা ভালো থাকে। কিন্তু সে আমার ভাগনি কে মাঝে মাঝে মারধর করে। এরপর জানতে পারি সে দ্বিতীয় বিবাহ করে।

রমজান আরো বলেন, এই দ্বিতীয় বিবাহ আব্দুল্লা করাই আমার ভাগ্নির জীবন টা শেষ হয়ে গেছে। এখন আব্দুল্লার পরিবার ও শিয়েরবরের মেম্বার ধলু আমাদের বলতেছেন ১ লক্ষ২০ হাজার টাকা ও খুশির ছেলে কে বাড়ির জমি লিখে দিচ্ছি তোমরা মামলা না করে মিট করে নেও।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা বা আত্মহত্যার বিষয়টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয় নাই।
ওসি আরো জানান, মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর