বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি দিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ ফিরোজ আহম্মেদ স্বপন (এমপি)

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি দিলেন সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। ঈদের নামাজের পরেই ব্যস্ত হয়ে যায় প্রিয় পশুটি কুরবানির জন্য। মুসলিম জাহানের অন্যতম পবিত্র দিনের মধ্যে এটিও একটা।

যে দিনটাতে শরীয়াহ মোতাবেক পশু কুরবানি করেন কেবল আল্লাহ তাআলার রাজি, খুশি, সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে নিজ নামে বা প্রিয় মানুষটির নামে পশু কুরবানি করেন ইসলাম প্রিয় মানুষেরা। তেমনি ভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও পশু কুরবানি দিয়ে তা গরীব মানুষের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গন্ধুর নামে একটি খাসি ছাগল কুরবানি দিলেন। বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, আমাদের জাতীর পিতা। ১৯৭৫ সালে তাঁকে স্ব-পরিবারে হত্যা করা হয়। তাঁর শিশু সন্তান শেখ রাসেলকেও বাঁচতে দেয়া হয়নি।

পিতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব তাঁর নামে পশু কুরবানি করা। তিনি আরো বলেন-আমি বিগত ২০ বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি করে খাসি ছাগল কুরবানি দিয়ে আসছি। সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন আরো বলেন-জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভালোবাসা আর শ্রদ্ধায় জড়ানো একটি নাম। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত জাতির জনকের নামে পশু কুরবানি অব্যহত রাখবেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন এলাকায় পশু (ছাগল) কোরবানির মাংস গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, আ.লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হাফেজ রফিকুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ নেতা-কর্মীবৃন্দ।

সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও সকল মানুষের ওপর শান্তি ও সৌহার্দ্য বর্ষিত হউক এই কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক