বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার টিকার সবচেয়ে বড় চালান

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় টিকার সবচেয়ে বড় চালান বাংলাদেশে এসেছে।অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের ৮০ লাখ ৫৫ হাজার ৮০০ ডোজ টিকা পেয়েছে দেশ।

বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকার এই চালান হস্তান্তর করা হয়।

এই টিকাগুলো দিয়েছে জাপান ও যুক্তরাজ্য।

এর মধ্যে জাপান দিয়েছে ৪০ লাখ ৮০০টি আর যুক্তরাজ্য দিয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ডোজ।

টিকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন।

টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধুরাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের পাশে থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই টিকাগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদের আরও শক্তিশালী করবে।

মন্ত্রী বলেন, এখন আমাদের হাতে সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন আছে। চলতি মাসের ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু করব।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি