বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমপি রবির অগ্রীম শুভেচ্ছা

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল
আযহার অগ্রীম আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এমপি রবি তার বাণীতে ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে এমপি রবি বলেন, মহান ত্যাগের মহিমায়
আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন
করতে হবে।

‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা তৈরী হবে। আর ঈদুল আযহার মর্মবাণী আমাদের সেই
শিক্ষাই দেয়। প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে
গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। নিজে সুস্থ থাকতে এবং সকল মানুষকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার আহবান জানালেন এমপি রবি।

‘মহান আল্লাহরঅশেষ রহমতে সকলের দোয়া ও আশির্বাদে আমি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছি। সেজন্য মহান আল্লাহর দরবারের কোটি কোটি শুকরিয়া এবং আমার পরিবার, আত্মীয়-স্বজন, সাতক্ষীরার আপামর জনসাধারণ, দলীয় নেতা-কর্মী, জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, দেশে ও দেশের বাহিরের আত্মীয়-স্বজন
ও বন্ধু বান্ধব হিন্দু-মুসলীম, বৈদ্ধ্য খ্রিষ্ট্রান জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি কৃতজ্ঞ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক