মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লাহ অল্পের জন্য প্রাণে বাঁচলেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিধানসভা থেকে কাটোয়ায় নিজের বাড়ি ফেরার পথে সোমবার বিকালে মেমারি-কাটোয়া রোডে দুর্ঘটনার শিকার হন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাতগেছিয়ার কাছে মন্ত্রী গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায়। এরপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানটি উল্টোদিক থেকে আসছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে, মন্ত্রীর গাড়ির গতি অল্প থাকায় প্রাণে বেঁচে গেলেও হাতে চোট পান সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। মন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুটো আঙুলে সামান্য চোট পেয়েছেন। তবে এখন সুস্থ রয়েছেন তিনি।

পূর্ব বর্ধমান সদরের এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, মন্ত্রীর গাড়ির চাকা পাংচার হওয়ার কারণেই বিপত্তি ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ