বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে জয় পেলেন যারা

প্রথমধাপের ২৪ টি পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে ফল আসতে শুরু করেছে। ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

এখন পর্যন্ত যারা মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন:
মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন পাবনার চাটমোহরে এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,
বরগুনার বেতাগিতে এ বি এম গোলাম কবির,
পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হাওলাদার,
নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ,
কুষ্টিয়ায় খোকসায় তারিকুল ইসলাম,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইকরামুল হক,
রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল।

এছাড়া, বরগুনার বেতাগীতে এবিএম গোলাম কবির, মানিকগঞ্জ পৌরসভায় মোহাম্মদ রমজান আলী, রাজশাহীর কাটাখালীতে আব্বাস আলী ও পুঠিয়াতে আল মামুন, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, দিনাজপুরের ফুলবাড়িতে মাহমুদ আলম লিটন, পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, কুড়িগ্রাম পৌরসভায় কাজিউল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভায় জাহাঙ্গীর আলম মল্লিক খোকন।

বিএনপি প্রার্থীর মৃত্যুতে খুলনার চালনা পৌরসভার ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খয়ের খান মনোনয়ন জমা দেওয়ার পরই করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর থেকে তিনি হাসপাতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ বেলা ৩টায় তার মৃত্যু হয়।

এবারই প্রথমধাপে দেশের ২৪ পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনী কার্যক্রমের মাঝপথে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদের বিএনপির প্রার্থী মারা যান। ওই পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি পৌরসভায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান