বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রার্থীতা প্রত্যাহার করলেন কলারোয়ার চন্দনপুরের চেয়ারম্যান প্রার্থী জামায়াতের রমজান

প্রার্থীতা প্রত্যাহার করলেন কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা ডা. রমজান আলী।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনপত্রের চিঠি দেন রমজান আলী। আবেদনটি ইতোমধ্যে গৃহীত হয়েছে।

ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতা জনিত কারণ উল্লেখ করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুর ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার আব্দুল হামিদ।

পেশায় গ্রামডাক্তার ও ক্লিনিক ব্যবসায়ী রমজান আলী জামায়াতে যোগ দেয়ার আগে বিএনপির নেতা ছিলেন।
বিএনপি সমর্থিত হাসান আজিজ আহমেদ থাকলেও ২০১১ সালের চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রমজান ডাক্তার চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হয়েও রাজনৈতিক পরিস্থিতিতে সেসময় মেয়াদের বেশিরভাগ সময়ই তাকে থাকতে হয়েছিলো দায়িত্বের বাইরে ও আত্মগোপনে। থাকতেন ভারতের উত্তর ২৪পরগনা জেলার তেঁতুলিয়া এলাকায় তার পৈতৃক নিবাসে।

পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি হাবিব ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্কের টানাপোড়েনে ডাক্তার রমজান বিএনপি ছাড়েন, যোগ দেন জামায়াতে।

এরপর গত ২০১৬ সালে চন্দনপুর ইউপি নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে তিনি পরাজিত হয়েছিলেন।

২০২১ সালের আসন্ন ইউপি নির্বাচনে আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষমেষ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা