রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের নামে শিক্ষিকাকে ধর্ষণ, বিয়ের ভয়ে পালিয়েছেন শিক্ষক

ময়মনসিংহে প্রেমের নামে প্রতারণা করে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়েছেন আবু সাঈদ নামে এক শিক্ষক। আবু সাঈদ সদর উপজেলার দীঘারকান্দা পদুর বাড়ির আব্দুল কদ্দুসের ছেলে। সে দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলের পরিচালক ও শিক্ষক।

প্রতারণার স্বীকার ভুক্তভোগী প্রেমিকা শিক্ষক আবু সাঈদ পরিচালিত দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলে শিক্ষকতা করেন।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ভাটি বাড়েরার পাড় ঘাগড়া গ্রামের এক নারী শিক্ষিকার সঙ্গে আদর্শ মডেল স্কুলের পরিচালক আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিয়ের আশ্বাসে দীর্ঘ পাঁচ বছর প্রেম করার সময় আবু সাঈদ বিভিন্ন জায়গায় নিয়ে শিক্ষিকাকে ধর্ষণ করেছেন। আবু সাঈদ ও শিক্ষিকার প্রেমের বিষয়টি বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে জানাজানি হয়।

সম্প্রতি অন্য একটি মেয়ের প্রেমের খপ্পরে পড়ে আবু সাঈদ ওই প্রত্যাখান করেন। পরে ওই শিক্ষিকা বিয়ের দাবিতে সাঈদের বাড়িতে কয়েক দফা অবস্থান করেন। এমন অবস্থায় গত দুই মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়েছেন শিক্ষক আবু সাঈদ।

এ বিষয়ে প্রতারণার শিকার শিক্ষিকা বলেন, আবু সাঈদ পরিচালিত আদর্শ মডেল স্কুলে শিক্ষকতার সুবাদে তার সঙ্গে সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৫ বছর প্রেম চলাকালীন বিয়ের আশ্বাসে ধর্ষণও করেছে। কিন্তু সম্প্রতি অন্য একটি মেয়ের খপ্পরে পড়ে আমাকে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়।

এমন অবস্থায় আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করলে, সে বাড়ি ছেড়ে পালিয়েছে। গত দুই মাস যাবত আবু সাঈদের মোবাইল বন্ধ থাকায় তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না।

এ বিষয়ে শিক্ষিকার মা বলেন, আমার মেয়েকে আবু সায়িদ বিয়ে করবে কথাবার্তা সব ঠিক। গত রোজার ঈদে আমি তাদের বাড়িতে ইফতার পাঠিয়ে দাওয়াত দিয়েছি।

তারাও আমার মেয়েকে শাড়ি-কাপড় কিনে দিয়েছে। এর মধ্যেই করোনা আসলো। করোনা অজুহাতে ৫-৬ মাস দেরি করছে। এখন সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার মেয়ে যদি আত্মহত্যা করে বা কোনো কিছু হয়। আমি তাকে ছাড়ব না।

এ বিষয়ে আবু সাঈদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। বাড়ির অন্য কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও, তার ভাতিজা রাকিবুল হাসান রাকিব জানিয়েছেন আবু সাঈদ ময়মনসিংহের বাইরে আছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এ বিষয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেমিকা বাদী হয়ে মামলা করেছেন। প্রতারক আবু সাঈদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক