শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ জলসীমায় ভারতীয় ৮টি ফিশিং ট্রলার, আটক ১৩৫ ভারতীয় জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ৮টি ট্রলারসহ আটক ১৩৫ জন ভারতীয় জেলেকে বুধবার (২৯ জুন ২০২২) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্রে, টহলরত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস প্রত্যয় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকা থেকে ৮টি ফিশিং ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করে।

মঙ্গলবার রাতে ফিশিং ট্রলারসহ আটক ১৩৫জন ভারতীয় জেলেকে বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন মাছ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার রাতে সাড়ে ৪ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ৮টি ফিশিং ট্রলারসহ আটক (১৩৫)জন ভারতীয় জেলেকে মঙ্গলবার রাতে থানায় সোপর্দ করে নৌবাহিনী।

সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে আটক এসব ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আটক এসব ভারতীয় জেলেদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা