মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা থাকছেন

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যেই খেলেছে টাইগাররা। ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সূচিও। বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানান, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপাল, ইতালির পাশাপাশি টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের বিশ্বকাপ দল যে চূড়ান্ত সেটি নিশ্চিত করে লিটন দাস বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’

কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল

টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন ও সাইফ হাসানদের দলে থাকা নিশ্চিত। একই সঙ্গে লিটন, তাওহীদ হৃদয়, জাকের আলিদেরও দলে জায়গা নিশ্চিত বলা যায়। মাহিদুল ইসলাম অঙ্কন থাকতে পারেন বিশ্বকাপের পরিকল্পনাতে। বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারী। ও অলরাউন্ডার সাইফউদ্দিন।

স্পিনে দল ভরসা রাখতে পারে শেখ মাহেদী, রিশাদ ও নাসুমের ওপর। পেস ইউনিটে মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনরা নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল :
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ.অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর