মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটে জমি দখল নিয়ে হামলায় আহত ৫

বাগেরহাটের মোল্লাহাটে জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোহাগ মোল্লা (২৭) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য আহতরা হলেন, মোল্লাহাট উপজেলার চর বাশুরিয়া গ্রামের পেরিস মোল্লা, হৃদয় মোল্লা, বারিক মোল্লা, মোস্তাক মোল্লা।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মোল্লাহাট উপজেলার চর বাশুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হায়দার মোল্লা, জাহিদ শেখসহ ১৯-২০ জন স্থানীয় কাকা মিয়া ও জোনায়েতের জমি জোরপূর্বক দখল করতে যায়। এ সময় কাকা ও জোনায়েদের স্বজনরা বাধা দিলে হায়দারের লোকেরা ঢাল শরকি নিয়ে ওদের উপর হামলা চালায়। এসময় শরকি (ফুলকুচি) দিয়ে সোহাগ মোল্লার বুকে আঘাত করে তারা। পরে সোহাগ মোল্লাসহ আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোহাগের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, গুরুতর সোহাগ মোল্লার বাবা ইউসুফ মোল্লা বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় হায়দার মোল্লাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ