মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক সমাজের দৃষ্টি আকর্ষণ...

বিরল রোগে আক্রান্ত খুলনার মোহনা বাঁচতে চায়

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো. মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি (১১) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে।

গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ, নাক, কান ও শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে অনবরত রক্ত ক্ষরণ হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে মোহনার জীবন প্রদীপ নিভে যেতে পারে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে। তাহলে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।

সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন মোহনার পিতা মনিরুল ইসলাম। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল (বিকাশ) নাম্বার- ০১৩০১২৮৫০১০

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ