রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিড়াল তাড়াতে খরচ লাখ টাকা!

বিড়ালের উৎপাতে ভারতের বেঙ্গালুরুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিড়ালের জ্বালাতনে অতীষ্ঠ এলাকার বাসিন্দারা। বাড়ির পোষ্য কুকুরগুলিরও বেহাল অবস্থা।

রাজভবন জুড়ে বিড়ালের উৎপাত। নাজেহাল রাজ্যপালের পরিবারের সদস্যরা। বিড়ালের উৎপাতে বাড়ির পোষ্য কুকুরগুলিরও বেহাল অবস্থা। শেষে সুরাহা পেতে বিচিত্র পথ নিল বেঙ্গালুরু প্রশাসন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বেঙ্গালুরুর। রাজভবনে বিড়ালের উৎপাতের জেরে অতীষ্ঠ হয়ে উঠেছিলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। খাবার চুরি করে খাওয়া থেকে বাড়ির পোষ্য কুকুরগুলিকেও ক্রমাগত বিরক্ত করছিল বিড়ালগুলি।

শেষে উপায় না পেয়ে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয় সমস্যাটির সুরাহা করতে। কিন্তু বিড়াল ধরার প্রশিক্ষণ কোনও কর্মীরই ছিল না।

শেষে টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে বিড়াল ধরার জন্য নিয়ে আসা হয়। মোট ৩০টি বিড়াল ধরতে খরচ হয় ৯৮ হাজার টাকা। বিড়াল তাড়াতে এত টাকা খরচ দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী