বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে আবারো অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই

যশোরের বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তের মধ্যে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বেনাপোল বাজারে এ ঘটনাটি ঘটে।

এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খবর শুনে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যখদর্শীরা জানান, শনিবার ভোর ৬টার দিকে বেনাপোল বাজারের চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোয়া উড়তে দেখতে পায় তারা। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকান পুড়ে যায়।

বেনাপোল বাজারের চুড়িপট্টির কসমেটিকস এর দোকানদার আব্দুর রহিম জানান, ‘ভোরে চুড়িপট্টিতে আগুন লাগার ঘটনা শুনে এসেছিলেন। এসে দেখেন তার চারটি কসমেটিকসের দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোনো প্রকার মালামাল সরিয়ে নিতে পারেনি তারা।’

তিনি আরো জানান, ‘তার চারটি কসমেটিকসের দোকানে প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল ছিলো। এসময় নগদ আড়াই লক্ষ টাকা ছিলো মালামাল কেনার জন্য কিন্তু সে টাকও পুড়ে ছাই গেছে।’

বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, ‘আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সট্ সার্কিটের মাধ্যমে হতে পারে। এ আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। এবং চারটি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে গেছে।’

শার্শা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, ‘আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
‘আগুনে ব্যবসায়ীদের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানানো হবে’ বলে জানান তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেও ভারত থেকে আসা ট্রাক ও গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম