মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত পেঁয়াজ বন্ধ করায় মূল্য নিয়ন্ত্রণে বেনাপোলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

যশোরের বেনাপোলে পেঁয়াজের বাজার মূল্য স্বাভাবিক রাখতে ও কৃত্রিম সঙ্কট রোধে ভ্রাম্যমান আদালতে ৩ জন আড়ত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বেনাপোল কাঁচা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অর্থ দন্ডপ্রাপ্ত ব্যাবসায়ীরা হলো- মিম বানিজ্য ভান্ডারের মালিক শুকুর আলী (১০,০০০/-), মেহেরাব স্টোরের মালিক সুরুজ মিয়া (১৫,০০০/-) ও সবুর বানিজ্য ভান্ডারের মালিক সবুর খাঁন (৫,০০০/-)।

ভ্রাম্যমান আদালতের পেশকার মিজানুর রহমান জানান, মূল্য বাড়িয়ে পেঁয়াজ বিক্রির দ্বায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জন অসাধু ব্যাবসায়ী কে অর্থদন্ড প্রদান সহ জরিমানা আদায় করেছেন।

বাজার মনিটারিং সময়ে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্টথানা পুলিশ, বেনাপোল বাজার কমিটি ও বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মণ্ডল জানান, ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষণায় বেনাপোল বাজারের অসাধু ব্যাবসায়ীরা পেঁয়াজ বেশী দামে বিক্রি করছে এমন খবরে বাজার পরিদর্শনে যাওয়া হয়। ৩জন আড়ত ব্যাবসায়ীকে বেশী মূল্য পেঁয়াজ বিক্রির দায়ে অর্থদন্ড প্রদান করা সহ কঠোর হুশিয়ারী দেওয়া হয়। সাথে সাথে শার্শা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর স্যানিটারি ইন্সেপেক্টর কে (পেঁয়াজের মূল্য স্থিতি রাখতে) বাজার মনিটরিং এর নির্দেশনা প্রদান করা হয়।

শার্শা উপজেলা জুড়ে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা