মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে সাতক্ষীরার ডা. সুব্রত ঘোষের সাক্ষাত

ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ-ভারত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

হর্ষবর্ধন শ্রিংলার সংক্ষিপ্ত ও কর্মব্যস্ত সফরের মাঝে বুধবার ওই সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডা. সুব্রত ঘোষ।

ডা. সুব্রত ঘোষ কলারোয়া নিউজের অন্যতম শুভানুধ্যায়ী।

করোনাকালে এই গুরুত্বপূর্ণ সফরের জন্য ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সমাজসেবি ডা. সুব্রত ঘোষ।

ডা. সুব্রত বলেন, বাংলাদেশ-ভারতের এই অকৃত্রিম বন্ধুত্ব যেকোন মূল্যে চিরকাল অটুট থাকবে।

জানা গেছে, নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির মধ্যে ঢাকা সফরে এসে সম্পর্ক আরো জোরদারের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে তিনি এই বার্তা জানান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রসচিবের এই সফর অনানুষ্ঠানিক। মহামারির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত মার্চ মাসের সফরও স্থগিত হয়েছে। এর পরও দুই দেশে শীর্ষ পর্যায়ে যোগাযোগ ও আগামী দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতেই মোদি সরকার তার পররাষ্ট্রসচিবকে ঢাকায় পাঠিয়েছে।

ভারতীয় এক কূটনীতিক বলেছেন, দুই দেশের সম্পর্ক খুব ভালো। কভিডের মধ্যেও তাঁরা যোগাযোগ রাখতে চান। কারণ প্রধানমন্ত্রী তো আসতে পারলেন না, মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হলো। সে জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য এটি তাঁদের প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ।

ভারতীয় ওই কূটনীতিক বলেন, ভারতের এই উদ্যোগের জোরালো প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারির মধ্যে এই প্রথম তিনি কোনো বিদেশি প্রতিনিধিকে সাক্ষাৎ দিলেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী