শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালের সাক্ষী হয়ে আছে কলারোয়ার কেঁড়াগাছি ঘোষপাড়ার ‌২০০ বছরের নিমগাছটি

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী সোনাই‌ নদী‌র ওপাশে‌ ভারত, এপাশে নদী থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে কেঁড়াগাছি ঘোষপাড়ার ‌দুইশতবর্ষী নিমগাছটি কালের সাক্ষী হয়ে আছে।

কেঁড়াগাছি গ্রামের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ‌‌‌‌‌‌‌বাবু গোবিন্দ লাল মিত্র, বীর মুক্তিযোদ্ধা হারুন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি‌ মুনছুর আলী বিশ্বাস, প্রবীণ ব্যক্তি আলী বিশ্বাস‌সহ স্থানীয় অনেকেই গাছ‌ সম্পর্কে‌ জানান যে, অনেক পুরনো ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌এই ‌গাছটি আমাদের বাপ দাদার মুখেও গল্প শুনেছি। একসময় এখানে সনাতন ধর্মাবলম্বীদের ‌‌‌‌‌‌‌‌বসাবস ছিল চোখে পড়ার মত। এখনও অবশ্য অনেক সনাতন ধর্মের লোক বসাবাস করছেন এখানে। তারা এই গাছের নিচে পূজা অর্চনা করতেন।

সনাতন ধর্মাবলম্বী অনেকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌জানান, আমাদের‌ পূর্ব ‌‌‌‌‌‌‌‌‌‌‌পুরুষের আমল থেকে ‌‌‌‌‌‌আমরা এই‌ গাছের নিচে পূজা দিয়ে আসছি। এক‌‌সময়ে গাছটির জৌলুস ‌‌‌‌‌ছিল। কালের বিবর্তনে গাছটির বয়স ‌বেড়ে যাওয়ায় গাছটির অনেক ডালপালা শুকিয়ে আগের সেই জৌলুস হারিয়ে গেছে।

গ্রামবাসিরা ‌‌‌‌আরো জানান, একসময় ‌‌‌এই গাছের নিচে ধর্মীয় গান, যাত্রাপালা, পালাগানের আসর বসতো। এখনো অনেক দূর থেকে লোকজন আসে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌এখানে পূজা দিতে।

সব‌দিক‌‌ মিলিয়ে ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়েছে কেঁড়াগাছির ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌প্রাচীনতম এই নিমগাছটি‌‌‌। গাছের গোড়াসহ আশপাশ সংস্কার করা হলে ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর জৌলুস টিকে থাকতে পারে বলে মনে করছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন