বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় পেঁয়াজ আবারও এনে বিপাকে আমদানিকারকরা

পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু। পেঁয়াজের দাম না থাকায় প্রতি ট্রাকে ১ থেকে দেড় লাখ লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের।

এদিকে, লোকসানের কারণে তিনদিন পেঁয়াজ আমদানি বন্ধের পর আবারও শনিবার (১৬ জানুয়ারি) দুই ট্রাক পেঁয়াজ আমদানি করেছে আমদানিকারকরা। তবে আমদানিকৃত এসব পেঁয়াজ নিয়ে ক্রেতা না থাকায় আবারও লোকসানের শঙ্কায় তারা।

অন্যদিকে, দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজে সাধারণ ক্রেতাদের মাঝে তেমন কোনো চাহিদা নেই।

হিলিবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আলম হোসেন বলেন, দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের তেমন কোনো চাহিদা নেই। তাছাড়াও আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশীয় পেঁয়াজের গুনগত মান ভালো। আজকে বন্দরে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছি। দেশি পেঁয়াজের থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি চাওয়ায় পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসুম জানান, দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের কোনো চাহিদা নেই। পেঁয়াজ আমদানি করে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি শুল্ক বাড়িয়েছে, অন্যদিকে দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় আমাদের পেঁয়াজ কিনছে না। প্রতিটি ট্রাকে ১ থেকে দেড় লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলাম। আবার আজ দুই ট্রাক আমদানি করেছি। পাইকার পত্র নেই, এটাতেও লোকসান গুনতে হবে।

হিলি কাষ্টমসের তথ্যমতে, দেশের অন্যতম এই বন্দর দিয়ে শনিবার (১৬ জানুয়ারি) ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড