বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পালিয়ে যাওয়ার সময় কলারোয়ার আ.লীগ নেতা বেনাপোলে আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে সিল মারার জন্য আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
কলারোয়ার থানা পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন