মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন

মজনু চৌধুরীকে বহিষ্কারের সুপারিশ সাতক্ষীরা জেলা আ.লীগের

কলারোয়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্প্রতি ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নির্বাহী সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুকে দলকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

১৩ জানুয়ারী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ স্বাক্ষরিত এক পত্রে কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট সুপারিশ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য কলারোয়ার সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের প্রার্থীতা বহাল রাখায় ১১ জানুয়ারী ২০২১ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ধারা-৪৭ এর (৬)(৭)(৯)(১০)(১১) উপধারা মোতাবেক বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট সুপারিশ করেছেন। উল্লেখ্য যে, গত ১০জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করা তাকে সংগঠনের বহিষ্কার করা হলো।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, ‘হ্যা উনি বহিষ্কার হয়েছেন।’

মুঠোফোনে মজনু চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে কোন চিঠি পাইনি। আমি দলের জন্য অনেক কিছু করেছি, মেয়র পদে মনোনয়ন পাওয়ার আশাবাদী ছিলাম। প্রান্তিক ও সাধারণ কর্মী-সমর্থকদের ভালোবাসা ও চাপে বহিষ্কারের প্রস্তুতি নিয়েই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার সিদ্ধান্তে অটল।’

উল্লেখ্য, সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু কলারোয়া উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক আহবায়ক। তিনি প্রায় ৩০বছর যাবত আওয়ামীলীগ রাজনীতির সাথে নেতৃস্থানীয় পর্যায়ে সম্পৃক্ত। তিনি বিগত সময়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী মজনু চৌধুরী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দায়িত্বে আছেন। সম্প্রতি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য পদ পান। দীর্ঘদিনের পোড় খাওয়া এই রাজনীতিক এবার কলারোয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক মোবাইল ফোন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন