মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে কলারোয়ায় পৌরসভা নির্বাচনে প্রচরণা

কলারোয়া পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার প্রচারণা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের মাইকে প্রচারণায় গমগম করছে ৯টি ওয়ার্ড। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের গণসংযোগ রয়েছে চোখে পড়ার মতো। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা তো রয়েছেই। সঙ্গে যোগ হচ্ছে প্রচার মিছিলও। সবমিলিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখোরিত গোটা পৌরসভার কানায় কানায়।

প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোট প্রার্থনাসহ পৌরসভার উন্নয়ন আর পৌরবাসীর দাবি পূরণের অঙ্গিকারের কথা বলছেন।

এখন পর্যন্ত কোন প্রকার নির্বাচনী অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বজায় রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ।

অনেক ভোটার জানালেন, ‘এমন শান্তি ও সোহার্দপূর্ণ পরিবেশ অটুট থেকে তারা যেনো নিজের ভোট নিজে দিতে পারেন পছন্দের প্রার্থীকে।’
তাদের প্রত্যাশা- সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীরা বিজয়ী হন গ্রহণযোগ্যতার স্বীকৃতি নিয়ে।

চায়ের দোকান থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে সবার একটাই কথা কে হবে আগামির পৌর পিতা।

আগামি ৩০ জানুয়ারী পৌরসভায় ভোট গ্রহন হবে। মেয়র পদে ৫জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন