বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ফের করোনায় আক্রান্ত ৫ ব্যক্তি

মণিরামপুরে দ্বিতীয় ধাপে শনিবার পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা, হাসপাতালের নার্স, শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন।

শনিবার (৩ এপ্রিল) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনা পজেটিভ পাঁচজন হলেন মণিরামপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা বিল্লাল হোসেন (৩২), মণিরামপুর হাসপাতালের স্টাফ নার্স আসমা বিশ্বাস (৫০), তার স্বামী শিক্ষক সাজ্জাদ হোসেন (৬৩), কলেজ শিক্ষার্থী ইভানা আজিজ (২৪) এবং ব্যবসায়ী তারেক হোসেন (৩১)।

আক্রান্তদের সবার জ্বর, সর্দি ও কাশি রয়েছে।

ডা. অনুপ বসু বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে নমুনা দেন সাত জন। আজ শনিবার (৩ এপ্রিল) তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে গত সপ্তাহে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে।
শনিবার নতুন সাত জনের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এইপর্যন্ত হাসপাতাল থেকে মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. অনুপ বলেন, আক্রান্তদের সবার সাথে কথা হয়েছে। চিকিৎসাসহ তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেবেন। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে নাম ঠিকানা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!