বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপসর্গে আরো একজনের মৃত্যু

মারা গেলেন কলারোয়ায় করোনা আক্রান্ত সেই মহিলা

কলারোয়ায় করোনা আক্রান্ত জাহানারা বেগম (৫৫) নামের সেই মহিলা মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)।

মৃত জাহানারা বেগম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী।

অপরদিকে, সেখানে চিকিৎসাধীন কালিগঞ্জের এক ব্যক্তি করোনা উপসর্গে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহানারা বেগম গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ এপ্রিল মারা যান।

এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল কলারোয়ায় প্রায় ১২ মাস পর দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন।
তাদের একজন সদ্য প্রয়াত জাহানারা খাতুন (৫৫) ও অপরজন জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাগর হোসেন (২০)।

সেদিন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানিয়েছিলেন, রামভদ্রপুরের আক্রান্ত হওয়া নারী জাহানারা খাতুন গত ১৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর তার শরীরিক অবস্থার আরো অবনতি হলে ৭ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য দিলে রিপোর্ট পজিটিভ আসে। তিনি ওইদিনই আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেন।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের তত্বাবধানে করোনা আক্রান্ত জাহানারা খাতুনকে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।

এদিকে, করোনা সন্দেহে তথা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মনিমোহন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনিমোহন (৬৫) জেলার কালিগঞ্জ উপজেলার ওজারমাড়ী এলাকার মৃত কিশোরীমোহনের পুত্র।

হাসপাতাল সূত্র জানায়, মনিমোহন ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা