মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চে চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস

যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মার্চের শেষ নাগাদ কভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ), যা কোভিড পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে। এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে।

আইএটিএর বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে, দুবাইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজ।

আইটিএ বুধবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি, যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়।

কোভিড-১৯ মহামারির কারণে অনেক দেশ এখন ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে বিপর্যয়ের মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন শিল্প।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (এসিএও) হিসাবে কোভিডের কারণে ২০২০ সালে সারা বিশ্বের এয়ারলাইন শিল্পে আর্থিক ক্ষতি হয়েছে ৩৭ হাজার কোটি ডলার।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের