বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব শতবর্ষ: কলারোয়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শনিবার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কলারোয়ায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথ্যন-২১’র অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ৫ কিলোমিটার ব্যাপি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিতব্য দৌঁড় প্রতিযোগীতাটি ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হবে বলে জানা যায়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহসান খান চৌধিরী জাহিদ জানান, ৫ কিঃ মিঃ ব্যাপি মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা দৌঁড় প্রতিযোগীতার উদ্বোধন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাপণী অনুষ্ঠানে সফল দৌঁড়বিদদের পুরস্কৃত করে সম্মান জানাবেন।

তিনি, ইতোমধ্যে অন- লাইনে রেজিস্ট্রেশন ভূক্ত দৌঁড়বিদদের শনিবার সকাল ৯ টার মধ্যে যাত্রা শুরুর স্থানে উপস্থিত ও স্ব-স্ব দৌঁড়বিদদের সময় নির্ধারনের জন্য স্মার্ট ফোন রাখার জন্য অনুরোধ করেন।

মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করছেন ক্রীড়া ব্যক্তিত্ব পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সামাজিক সংগঠন সেবা’র সদস্য সচিব প্রভাষক মিজানুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের স্কাউটার ও সেবা সংগঠনের সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি