মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

যশোর জেলা ছাত্রলীগের সাথে অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক যশোরের সন্তান শেখ রিজওয়ান আলী। শুক্রবার যশোর শহরের দড়াটানায় প্রায় ৩০০ মানুষের মাঝে যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার বিতরণ করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক রিজওয়ান বলেন, গত বছর করোনা মহামারী পরিস্থিতি শুরু থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ। ঠিক তেমনভাবেই ২০২১ সালেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ সাধারণ মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করছে। আর এখন এই পবিত্র মাহে রমজানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশনায় সারাদেশ প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা- কর্মীরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার এবং সেহরি বিতরণ করছে। এই ধারাবাহিকতায় আমি আজ যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে নতুন নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইফতার বিতরণ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নির্দেশ পালনের চেষ্টা করছি এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শরীফ এ মারুফ পিয়াল, যশোর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান সোহাগ, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনিসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!