শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বিজিবি-বিএসএফ’র সমন্বয় সম্মেলন

৯-১২ জুন বিজিবি-বিএসএফ এর মধ্যে ১৭তম সীমান্ত সমন্বয় সম্মেলন যশোরে অনুষ্ঠিত হবে। সীমান্ত সমন্বয় সম্মেলনে বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর ও রংপুর এবং বিএসএফ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের কর্মকর্তারা যোগ দিবেন।
বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ওমর সাদী, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে ১৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ডাঃ অতুল ফুলজেলে, আইপিএস এর নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিএসএফ-এর নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, নোডাল অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসারবৃন্দ এবং ভারত সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের পরিচালক অপারেশন মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানান, সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে সীমান্তে নিরিহ বাংলাদেশী নাগরিকদের গুলি, হত্যা, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম।
এছাড়াও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত বিষয়াদি, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সেমিনার, সিম্পেজিয়াম, ওয়ার্কসপ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে।
সম্মেলন শেষে আগামী ১২ জুন ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক

ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুটি উপদলকে নতুন রাজনৈতিকবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা