বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় কলারোয়া থানা পুলিশ

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।
ধারাবাহিক তৃতীয় দফায় লকডাউন চললেও মানা হচ্ছে না নিয়ম কানুন। যেজন্য অযথা জটলার কারণে সোমবার (২১ জুন) ৩টি ইজিবাইক, ১৬টি ব্যাটারি চালিত ভ্যান, ২টি আলমসাধু, ১১টি নসিমন এবং ৪১টি মোটরসাইকেল আটক করে কলারোয়া থানা পুলিশ।

এছাড়াও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনের নেতৃত্বে ৫টি ভ্যান, ১টি নসিমন ও ১১টি ইজিবাইকও আটক করা হয়।

ওসি মীর খায়রুল কবীর বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একটু কঠোর হতে হচ্ছে। আমরা মাইকিং করেও মানুষকে সচেতন করতে পারছি না। লকডাউন ভেঙে রাস্তায় অযথা জটলার কারণে এসব যানবাহন আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘লকডাউন ভেঙে দোকান খোলা নিয়ে অথবা রাস্তায় অযথা জটলা এ যেন পুলিশের সাথে লুকোচুরি। তাঁরা করোনাভাইরাস সংক্রমণের বিপদ বুঝতে চাইছেন না।’

প্রশাসনের কঠোর লক-ডাউন বাস্তবায়নে জনগণকেও সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা