বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীর উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী।

রবিবার (৮ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানান।

এসময় শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, করোনা মহামারির মধ্যে ডেঙ্গু সমস্যাও মারাত্মক আকার ধারণ করছে। নিজেদের বাসাবাড়ির ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা, প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র সমন্বয়ক এস এম জান্নাতুল নাঈম, মিলন হোসেন, মেহরাব হোসেন ইমন, বাদশা ওয়ালিদ, ইয়াসিন আরাফাত, জুবায়ের হোসেন আবির, শেখর শান্ত, রাজু প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা