বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত, ঝুঁকিপূর্ণ ৪ ইউনিয়ন

সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি নামক স্থানে প্রায় ২ শতাধিক ফুট পাউবো’র বেড়িবাঁধ নদীতে ধ্বসে পড়ে।

এ সময় জোয়ারের পানি ভিতরে প্রবল গতিতে প্রবেশ করে এবং ৪ গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের তলিয়ে পানিতে ভেসে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, গভীর রাতে নদীতে প্রবল জোয়ারের চাপে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি এলাকার ক্ষতিগ্রস্থ পাউবো’র বেড়িবাঁধ ভেঙ্গে নদীর পানি ভিতরে প্রবেশ করে। এসময় ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি, পশ্চিম দূর্গাবাটি, পোড়াকাটলা ও মাদিয়া গ্রাম প্লাবিত হয়। তাছাড়া শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে একাকার হয়ে যায়। খবর পেয়ে ভোর হতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে পাউবো কর্তৃপক্ষের সহায়তায় ভাঙ্গন মেরামতের কাজ শুরু হলেও পানি আটকানো সম্ভব হয়নি।

কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আবউর রউফ জানান, তার ইউনিয়নে ঝাপালি ও ঘোলা গ্রামের আশ্রায়ন প্রকল্পের পাশে দুটি জায়গায় পাউবো’র বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ।

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাড. আতাউর রহমান জানান, তার ইউনিয়নে চাউলখোলা, খুটিকাটা, কামালকাটি ও চন্ডিপুর চারপি স্থান অতি ঝুঁকিপূর্ন পাউবো’র বেড়িবাঁধ।

গাবুরার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম বলেন, গাবুরায় জেলেখালি, গাগড়ামারি ও নাপিতখালি এলাকার বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত জায়গা গুলি দ্রুত সংষ্কার না করা হলে ইউনিয়নটি বিপর্যয় ঘটতে পারে।

এদিকে খবর পেয়ে রাত তিনটার দিকে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্যামনগর উপ-সহকারী প্রকৌশলী (এসডিই) রাশেদুর রহমান ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এক্স-এন) আবুল খায়ের ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ