শ্যামনগরের ঈশ্বরীপুরে করোনা সচেতনতায় স্কুল ক্যাম্পেইন


কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর আব্দুস সোবাহান বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল ক্যাম্পেইনে তুলে ধরা হয় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও টিকা গ্রহণের বিষয়।
ইউনিসেফের অর্থায়নে দি হাঙ্গার প্রোজেক্টের আওতায় ঈশ্বরীপুর আব্দুস সোবাহান বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমতা বালা বর্মনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ভবতোষ বৈরাগী, সহকারি শিক্ষক ফজলুর রহমান, দি হাঙ্গার প্রোজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কাকলী সরকার,
স্বেচ্ছাসেবী রত্না সরকার ও শুভংকার তরফদারসহ অন্যরা। বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীকে করোনা ও স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ক্যাম্পেইনে প্রোজেক্টের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীকে ক্লাস রুটিন দেওয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন


