শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে ৫ কিলোমিটার পাইপলাইন উদ্বোধন

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে ৫ কিলোমিটার পাইপলাইন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭মার্চ) সকাল ১১ টায় উত্তর কদমতলা, মুন্সিগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরায় বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর উদ্যোগে দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের অর্থায়নে সুপেয় পানি সংকট মোকাবেলায় ৫ কিলোমিটার পাইপলাইন উদ্ধোধন করেন, সাতক্ষীরা—৪ আসনের এমপি এস.এম আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “এই এলাকা সুপেয় পানির সংকটে মানুষ, এই সংকট মোকাবেলায় সরকার, বেসরকারী সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। কিন্তু বেশির ভাগ উদ্যোগ গুলি বৃষ্টির পানির উপর নির্ভরশীল। লিডার্স এর পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ একটি যুগোপযোগী উদ্যোগ। এই পাইপ লাইনের মাধ্যমে ৫ কিলোমিটার ব্যাপী মানুষ সুপেয় পানি পাবে। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর এইচটুও প্রকল্পের ম্যানেজার, মোঃ সাউদুজ্জামান পুলক। লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, মোঃ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুশান্ত কুমার বিশ্বাস, আতরজান মহিলা কলেজ। সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ প্রতিনিধি মোঃ মুয়িত, লিডার্স এর প্রধান হিসাবরক্ষক রায়হান কবীর,মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জয়দেব কুমার জোদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তা রানী রপ্তান, শামীমা সুলতানা ও সুমন মাঝী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা